তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা থাকা জরুরি। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখালে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা সদরের বিজয়পুরে ক্যাথলিক চার্চে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে আন্তঃধর্মীয় সংলাপে তিনি এ সব কথা বলেন। গৌরনদী ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ এ সংলাপের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব, পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও শক্তিশালী করব।’
বিশেষ অতিথির বক্তৃতায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। সামাজিক শান্তি ও সহনশীলতা বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গুরুত্বপূর্ণ।
গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গমেজের সভাপতিত্বে সংলাপে আন্তঃধর্মীয় সংস্কৃতি ও সম্প্রীতি নিয়ে বক্তব্য দেন ফাদার মাইকেল মিলন দেউরী।
সংলাপে আরও বক্তব্য দেন, গৌরনদী কাসেমাবাদ কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আসাদুজ্জামান, আগৈলঝাড়া বিএইচপি অ্যাকাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, সিসিডিবির সহ সভাপতি পলাশ রায়, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহীর সাজ্জাত হান্নান এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহমেদ পান্না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। এ সময় গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, বরিশাল জেলা বিএনপির (উত্তর) সদস্যসচিব মো. মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর মিডিয়া সমন্বয়কারী খোন্দকার কাওছার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপ শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে একটি চিত্রকর্ম উপহার দেন। পরে মন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রদূত ও তার স্ত্রী তথ্যমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুইদিনের সফরে শনিবার (৮ আগস্ট) লঞ্চে বরিশাল পৌঁছান। সফরের শুরুতে তিনি বরিশাল সার্কিট হাউসে যান।
দুই দিনের সফরে তিনি বরিশাল নগরের একটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান পরিদর্শন করেন। পরে ঝালকাঠির ভীমরুলীতে ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেন। একই দিন তিনি বরিশালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং লঞ্চে করে কীর্তনখোলা নদী ভ্রমণ করেন। পরে সড়কপথে ঢাকায় ফেরার সময় পদ্মা সেতুর সার্ভিস এরিয়া পরিদর্শন করেন। এ ছাড়াও রাতে ঢাকায় মার্কিন দূতাবাসে ফেরার কথা রয়েছে তার।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে