চিরিরবন্দরে এক স্কুলের ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:২২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:২২:৪৮ অপরাহ্ন
এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম হয়েছে চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ অর্জন করেছে।

এ অসাধারণ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সূত্রে জানা গেছে, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় ২৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে সবাই জিপিএ- ৫ পেয়েছে।

স্কুলের অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম বলেন, সব শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকগণের পূর্ণ সহযোগিতায় এ কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। সার্বক্ষণিক মনিটরিং করা হয় শিক্ষার্থীদের।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :