শতভাগ পাশের আনন্দে ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর এ বোর্ডের অধীনে ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ২৭৪ জন।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৮৩ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রী ৫১ হাজার ১৫১ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। ফলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৯ দশমিক ৭১ শতাংশ বেশি।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। অর্থাৎ জিপিএ-৫ অর্জনেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
ধারাবাহিকভাবে কমছে পাসের হার:
বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক বছরের তুলনায় এবারও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার নিম্নমুখী। ২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে তা ছিল ৮৫ শতাংশ। এরপর ২০২৫ সালে পাসের হার এক ধাক্কায় নেমে দাঁড়ায় ৫৮ দশমিক ২২ শতাংশে। এবার আরও কমে হয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি:
বিভাগভিত্তিক ফলাফলেও দেখা গেছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফল করেছেন। এ বিভাগে পাসের হার ৭১ দশমিক ৮৯ শতাংশ।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ এবং মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ। ফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনায় ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কম।
চার জেলার মধ্যে এগিয়ে নেত্রকোনা:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন চার জেলার ফলাফলেও পার্থক্য রয়েছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার নেত্রকোনায়- ৬০ দশমিক ৪১ শতাংশ। এ ছাড়া ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪৪ শতাংশ।
১০ প্রতিষ্ঠানের শতভাগ পাস:
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৮৯ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী থেকে অংশ নেওয়া ২৮৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জন, আইডিয়াল মডেল একাডেমির ৬৯ জন, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ জন, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাইস্কুলের ১৬ জন, উত্তর গোয়ালেরচর আইডিয়াল হাইস্কুলের ৩৪ জন, চিলড্রেনস হোম পাবলিক স্কুলের ৭৮ জন এবং শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৩৬ জন পরীক্ষার্থী শতভাগ পাস করেছেন। এ ছাড়া ফুলবাড়িয়ার ভালুকাজান মডার্ন গার্লস একাডেমি থেকে পরীক্ষায় অংশ নেওয়া একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হয়েছেন।
চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ:
অন্যদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলো হলো- জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মোনিয়া আবুল গার্লস হাইস্কুল, ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ, ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাইস্কুল এবং জামালপুরের ইসলামপুরের কাদামতলী করিপাড়া হাইস্কুল।
ইংরেজি ও গণিতে ফল তুলনামূলক খারাপ:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক বলেন, গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। তবে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বোর্ডের আওতাধীন প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিশেষভাবে কাজ করা হচ্ছে। নিয়মিত ক্লাস ও পড়াশোনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এ দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বোর্ড সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস মনিটরিং শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে পাঠদানের মান বাড়ানোর পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে আগামী দিনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন