দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানির প্রধান সড়ক ফোরলেন কাজে উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। রোববার (৯ আগস্ট) বিকেল চারটায় চারমাথা মোড়ে ফলক উন্মেচনের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।
এসময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমাউল্লাহ আমান,উপ-সহকারী প্রকৌশল তাওহীদ উর রহমান, ইউএনও জর্জ মিত্র চাকমা, ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট ও চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘ ভোগান্তি ছিল। সেই সাথে এর প্রভাব বন্দরের ব্যবসা-বাণিজ্যে পড়েছে। এই অংশে ফোরলেনে উন্নীত করা ব্যবসায়ী ও স্থানীয়দের দীর্ঘদিনের চাওয়া ছিল। কাঙ্খিত স্বপ্ন এখন বাস্তাবায়িত হতে যাচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হলে এ বন্দরের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। ফলে এখানকার লোকের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।
দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ জানান, হিলি জিরোপয়েন্ট থেকে বন্দরের ৪ নাং গেট ও হিলি চারমাথা থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত মোট ২ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্ভোধণ করা হয়েছে। আর এতে নির্মাণ ব্যায় ধরা হয়েছে। ৫০ কোটি টাকা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে