​গ্লামারাস লুকে বিদ্যা সিনহা মিম

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৩:৫৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৫:২৯:০২ অপরাহ্ন
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি, নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। দেখা গেছে তাকে গ্লামারাস লুকে।

রোববার (৯ আগস্ট) দুপুরে এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। বোঝাতে চেয়েছেন, লুক ও মুহূর্তটাকে নিজের করে নিচ্ছেন তিনি।

ছবিগুলোতে মিমকে দেখা গেছে এক নতুন রূপে। স্টুডিওর আলো-আঁধারির আবহে রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন। নজর কেড়েছে তার ব্যাকলেস ডিজাইনের পোশাকের চিকন স্ট্র্যাপ; যা তাকে দিয়েছে একেবারে হলিউড ধাঁচের লুক।

মিমের মেকআপেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক আর একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাকে করেছে আরও আকর্ষণীয়।

কখনো লাগেজে বসে ক্যামেরার দিকে সরাসরি তীক্ষ্ণ চাহনি, কখনো ব্যাকলেস পোশাকে পেছনের ভঙ্গি, আবার কখনো ক্লোজ-আপে রহস্যময় রূপ—প্রতিটি ফ্রেমে তিনি গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :