চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার মাগুড়াবিনোদ এলাকার একটি বিলে এ পোনা মাছ অবমুক্ত করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমের নিজস্ব অর্থায়নে পোনা মাছগুলো অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন খান, শুকুর মির্জা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে