রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি এলাকায় রোববার (৯ আগস্ট) টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকা এবং সরাইল ও বিজয়নগর উপজেলার নির্ধারিত কিছু অংশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখার কথা জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এতে ভোগান্তিতে পড়তে পারেন কয়েক হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্রাহ্মণবাড়িয়া বিপণন বিভাগ থেকে বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকা এবং সরাইল ও বিজয়নগর উপজেলার নির্ধারিত কিছু অংশে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এসব এলাকার চারটি সিএনজি ফিলিং স্টেশনসহ সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এই সংযোগ বিচ্ছিন্নকরণের আওতায় থাকবেন। একই সময়ে আশপাশের অন্যান্য এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোয় প্রায় দুই থেকে তিন হাজার আবাসিক গ্রাহক এবং ১৫ থেকে ২০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শফিকুল হক জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন