​ব্রিটিশ হাই কমিশনারের বাসায় জিএম কাদের

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৭:০৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৭:০৯:৫০ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুপুর ১১টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে গেলে জিএম কাদেরকে স্বাগত জানা সারাহ কুক। এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য অংশিদারত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
জিএম কাদেরের সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :