উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যেন দেশে ফিরে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারেন, সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশের অভ্যন্তরে ও বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়া প্রবাসী ও স্থানীয় শ্রমিকদের অধিকতর কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনকারী শিক্ষার্থীরা যাতে দেশে ফিরে জাতীয় উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত হন, সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
উচ্চশিক্ষার নামে প্রতারণার বিষয়ে শামা ওবায়েদ বলেন, এডুকেশন কনসালটেন্সির অজুহাতে কিছু অসাধু চক্র শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে আসছে। এসব দালাল ও প্রতারক চক্রকে রুখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের অনিয়ম বন্ধ এবং জড়িতদের শনাক্ত করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে