মেহেরপুরের গাংনী সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টায় ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ। বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থান দিয়ে প্রতিপক্ষ বিএসএফ-এর বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ জন নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির প্রতিরোধের ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাদের পুশইনের চেষ্টা করেছিল তারা বর্তমানে কাঁটাতারের কাছেই অবস্থান করছে বলে দেখা যাচ্ছে।
তবে বিজিবির সঙ্গে গ্রামবাসীও প্রস্তুত রয়েছেন। কোনোভাবেই পুশইন করতে দেবেন না গ্রামবাসী। ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, সীমান্তে অবস্থানকালে কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না। বর্তমানে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন