রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অবৈধভাবে চিকিৎসা সেবা দেয়ায় এক ডাক্তারের লাইসেন্স বাতিল ও চাকুরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনস্টিকে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
এসময় সরকারি হাসপাতালের দায়িত্ব ফেলে রেখে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন ডা. মইনুল হাসান চিশতী। এ কারণে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই ডাক্তারকে শোকজ করেছে, কিন্তু ইনি এসব কিছু পরোয়া করেননি। ওখান থেকে এই প্রাইভেট হাসপাতালে এসে নিয়মিত প্র্যাক্টিস করেন। এই ডাক্তার সরকারি হাসপাতালের একটি ফেইক রেজিগনেশন লেটার দিয়ে এখানে কাজ করেন। আর পপুলার এই হাসপাতালও তার রেজিগনেশন একসেপ্ট হয়েছে কি না সেটি যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে, তাই হাসপাতালেরও শাস্তি হবে।
মন্ত্রী বলেন, ওই ডাক্তার অনৈতিক কাজ করেছে; আর সেটায় সহযোগিতা করেছে এই হাসপাতাল। তার লাইসেন্স শুড বি ক্যান্সেল অ্যান্ড চাকরি থেকে বরখাস্ত করা হবে।
এসময় উপস্থিত ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে