জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৪:০৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৪:০৭:৪৪ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে জেলেদের জালে ৫৪ কেজি ওজনের একটি তবল মাছ ধরা পড়েছে। সোমবার এই মাছটি ধরা পড়ে বলে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে গেলে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। নিলাম ডাকের মাধ্যমে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি হয়। মাছটি কিনেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী।

জানা গেছে, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেরা মাছটি শিকার করেন। মহিপুর মৎস্য বন্দরে আখি ফিস মৎস্য আড়তের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। মাছটির কেজি প্রতি দাম পড়েছে প্রায় ৬৬৬ টাকা।

স্থানীয়ভাবে এটিকে তবল মাছ বলা হলেও মূলত এটির নাম ট্রেভ্যালি (ঞৎবাধষষু) মাছ। কলাপাড়ার উপকূলের জেলেরা এটিকে তবল, বগা কিংবা খাদিয়া মাছ নামে চেনেন। মাছটি সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় ভোক্তাদের কাছে এর চাহিদা রয়েছে বলে জেলেদের দাবি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি ধরা পড়েছে, এটি ক্যারাঙ্গিডি (ঈধৎধহমরফধব) পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ মাছ আকারে অনেক বড় হয় এবং এর আর্থিক গুরুত্ব রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাছ আরও বেশি ধরা পড়লে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। এটি জেলেদেও জন্য একটি স্বস্তির খবর।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :