​হাম উপসর্গে আরও তিন মৃত্যু

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:৩৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:৩৬:১২ অপরাহ্ন
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৭ জন এবং পরীক্ষায় ১১৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯ হাজার ১৮৯ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫১ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে নজরদারি ও প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :