রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি ৩২ একর জমি উদ্ধার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩ আগস্ট) আদালতে আবেদনের পক্ষে শুনানি শেষেএ আদেশ দেয়।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান। তিনি জানান, বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে