​হামে আক্রান্ত রোগীদের পাশে প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৪:২৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৪:২৬:৫০ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বান্দরবান জেলা বিএনপি। শনিবার (১ আগস্ট) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এই সহায়তা তুলে দেয়া হয়।

বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চলমান চিকিৎসাসেবার পরিস্থিতি সম্পর্কেও অবগত হন। পরিদর্শন শেষে হামে আক্রান্ত রোগীদের হাতে নগদ আর্থিক সহায়তা ও বিশুদ্ধ পানীয় জল তুলে দেয়া হয়।

পরিদর্শনকালে জাবেদ রেজা বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছি। তাদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জনবল বৃদ্ধি করা জরুরি।’

এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তোষার, লিটল বিশ্বাস, আবিদুল রহমান, জেলা বিএনপির সদস্য চনুমংসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :