মেট্রোরেল স্টেশনে স্টপেজ বন্ধ

​মিরপুরে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০২:৫৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৩:০২:৪৪ অপরাহ্ন
রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল কর্ডন করে রেখেছেন।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু দেখা গেছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, খবর পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রাখার পাশাপাশি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানানো হয়েছে। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বিবেচনায় আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ বন্ধ রাখা হয়েছে। বস্তুটি আসলে কোনো বিস্ফোরক কি না, তা বোম্ব ডিসপোজাল ইউনিট এসে যাচাই করবে।

এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি বোমাসদৃশ ছাতা পাওয়া গিয়েছিল। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হয়েছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :