আলজেরিয়ায় একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৩১ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ায় এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর একটি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবিও প্রকাশ করেছে। ছবিতে বাসটিকে খাদে কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন রিয়াদ ফেরকিউই। তিনি জানান, তিনি মনে করেন রাস্তার একটি বিপজ্জনক বাঁক এই দুর্ঘটনার একটি কারণ। আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম জানান, বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি আহতদের উদ্ধারে এগিয়ে যান। খাদ থেকে তিনি তুলে আনেন কয়েকজনকে।
তিনি এএফপিকে বলেন, ‘আমি কয়েকজনকে মৃত এবং অন্যদের জীবিত অবস্থায় দেখতে পাই। কয়েকজনের হাত বিচ্ছিন্ন ছিল। আরও অনেক ধরনের গুরুতর আঘাতও ছিল।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন