বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলা জেলার মানিকারহাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ সদস্যের একটি পর্যটক দল বগালেক ভ্রমণে আসে। তাদের মধ্যে আটজন বগালেকের একটি কটেজে রাতযাপনের জন্য অবস্থান করেন। তবে জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে কেওক্রাডং এলাকায় ঘুরতে যান। ঘুরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় আঁকাবাঁকা ও ঢালু পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান।
পরে তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালান। রাত ১২টার দিকে কয়েকশ ফুট গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক-কেওক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন