পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলায় ৭ জন পুলিশ কর্মকর্তা এবং ৮ জন হামলাকারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রক্তক্ষয়ী এই সংঘর্ষে আরও ২২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জিও নিউজের বরাতে টিআরটি ওয়ার্ল্ড নিশ্চিত করেছে।
স্থানীয় জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান শুরু হয়েছে।
এখনও কোনো গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তঘেঁষা এই প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের সহিংস তৎপরতা বাড়িয়েছে। এর মাত্র কয়েক দিন আগে ট্যাঙ্ক জেলায় আরেকটি চৌকিতে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা চালানো হয়। ওই হামলায় ১৬ জন প্রাণ হারান এবং সামরিক বাহিনীর পাল্টা জবাবে ১২ জন সশস্ত্র সদস্য নিহত হন।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি এসব আক্রমণ পরিচালনা করছে। আফগান তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করলেও এই ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা ও সশস্ত্র সংঘাত বিরাজ করছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে