দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনা গ্রেপ্তার: আইনমন্ত্রী

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:১২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:৪৫:৫৬ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সীমানায় প্রবেশ করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আসামি হওয়ায় বিদেশে অবস্থান করে স্বেচ্ছায় আত্মসমর্পণ বা সাধারণ প্রক্রিয়ায় আইনি সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পর্যবেক্ষণ খতিয়ে দেখতে আমলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালনায় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ওনাদের জায়গা থেকে ওনারা যদি এটা পর্যবেক্ষণ দেন, আমাদের দায়িত্ব হলো সে অবজারভেশনটাকে কগনিজেন্সে (আমলে) নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন বা বলছেন না।

মন্ত্রী বলেন, ওনারা (এইচআরডব্লিউ) যদি কোনো অভিযোগ করে থাকেন, যে-ই অভিযোগ করুক, সে অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনিজেন্সে নেওয়া, আমরা কগনিজেন্সে নিচ্ছি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :