বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসার পর দীনেশ ত্রিবেদীর এটাই প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে বৈঠকে কোনও আলোচনা হয়েছে কি না।
জবাবে ভারতের হাইকমিশনার বলেন, ‘ব্রিকস নিয়ে আমাদের এখানে আলোচনা হয়নি। আমি মনে করি, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। আমাদের দিক থেকে বলতে পারি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে নিকট ভবিষ্যতে এটা হবে বলে আমরা খুবই আশাবাদী। আমরা সেটার অপেক্ষায় আছি।’
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আবার চালু হওয়ার কথা উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, ‘ভারত ও বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য এটা খুবই সুবিধাজনক। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক। আমাদের শুধু সীমান্ত নয়, অভিন্ন সংস্কৃতি ও স্বপ্নও রয়েছে। তাই বৈঠকটা খুবই ভালো হয়েছে। উভয় পক্ষের জনগণের জন্য লাভজনক হয়, এমন সম্পর্কের ভিত্তি গড়ে তোলার অপেক্ষায় রয়েছি আমরা।’
আলোচনা মাত্র শুরু হলো উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা সামনে আরও কথা বলব। আমি সে অপেক্ষায় আছি।’
গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
তিনি সড়কপথে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট পার হয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করতে আসেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে