শিল্পখাতে চলমান গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বৈঠক শেষে বিটিএমএ সভাপতি বলেন, সময়মতো কার্যকর সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে সরকার পদক্ষেপ নেবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছেন। খাতটির সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী ও উৎসাহিত হয়েছেন।
শওকত আজিজ রাসেল আরও বলেন, যেসব কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন তা নির্ধারণের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় শিল্পখাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের পথে এগোবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন