অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। রোববার (২৬ জুলাই) ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রথম টেস্ট শুরুর আগে ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইতে।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন , মুশফিক হাসান।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে