​কিশোরগঞ্জে এনসিপির পথসভায় হামলার শঙ্কা

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৫:৩৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৫:৩৬:৪৩ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভা ঘিরে হামলার আশঙ্কার কথা জানিয়েছে দলটি। কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের জোর আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এই আশঙ্কার কথা জানান।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ছাত্রলীগের সাবেক কিছু কেন্দ্রীয় নেতা এই কর্মসূচিকে কেন্দ্র করে উসকানি দিচ্ছেন। বিষয়টি ইতিমধ্যে প্রশাসনকে জানানো হয়েছে এবং আবারও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। নেতারা উল্লেখ করেন, এই সব তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব প্রশাসন ও গোয়েন্দা সংস্থার। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দলটির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নেতা আহনাফ সাঈদ খান বলেন, কেউ যদি বিশৃঙ্খলা বা দমন-পীড়নের চেষ্টা করে, তবে আমরা তার সমুচিত জবাব দেব। 

কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয়ভাবেও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন ও ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :