ককরোচ পার্টির কঠোর অবস্থান, পদত্যাগ নিয়ে আপস করবে না

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন
কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনার কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের অবস্থান আরও কঠোর করেছে। শনিবার সকালে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট করে জানান, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তাহলে আর আলোচনার কোনও অর্থ নেই।

রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে  লিখেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনও আপস হবে না।’

শুক্রবার বিকালে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপি প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন।

তৃতীয় দফার বৈঠক শনিবার (২৫ জুলাই) বিকালে হওয়ার কথা আছে। কারণ মন্ত্রীরা সিজেপি প্রতিনিধিদের জানিয়েছেন, যে তারা তাদের দাবিগুলো নিয়ে আবার আলোচনা করবেন।

মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ডমোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
সিজেপি তিনটি দাবি জানিয়েছে— ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ।

শুক্রবারের বৈঠকে কেন্দ্র নীতিগতভাবে আন্দোলনকারীদের দুটি প্রধান দাবি মেনে নিতে সম্মত হয়েছে। এ দুটি হলো-আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এখনও প্রধান অচলাবস্থার কারণ হয়ে রয়েছে।

এদিকে যেখানে আন্দোলনকারীরা বলছেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ 'আপসহীন দাবি', সেখানে সরকারি একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে মন্ত্রীর পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :