কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্কটল্যান্ডের গ্লাসগোর ‘দ্য হাইড্রো অ্যারেনা’য় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কমনওয়েলথ গেমসের ২৩তম আসরের উদ্বোধন ঘোষণা করার সময় তিনি এই আহ্বান জানান।
রাজা তৃতীয় চার্লস বলেন, “খেলাধুলার প্রতি আমাদের ভালোবাসা এবং পৃথিবীর প্রতি দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে আমরা যেন আরো সম্প্রীতিপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”
তিনি বলেন, “আগামী ১০ দিন গ্লাসগো আবারো উষ্ণ হৃদয়ে কমনওয়েলথ পরিবারকে স্বাগত জানাবে। ২০১৪ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারো শহরটি বিশ্বের কাছে নিজেদের সক্ষমতা তুলে ধরবে।”
ভাষণে রাজা গ্লাসগো নগরী, অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং এই আয়োজন সফল করতে ভূমিকা রাখা সবাইকে ধন্যবাদ জানান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার নাটকীয় আগমন। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ডক্টর হু-এর কিংবদন্তি সময়যান টার্ডিস থেকে মঞ্চে প্রবেশ করেন তারা। প্রায় আড়াই ঘণ্টার বর্ণাঢ্য অনুষ্ঠানে স্কটল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি, সংগীত, প্রযুক্তি ও ঐতিহ্যের মনোমুগ্ধকর উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
২৩ জুলাই শুরু হওয়া এই গেমসে ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১০টি ক্রীড়া ও ছয়টি প্যারা ক্রীড়ায় অংশ নিচ্ছেন। আগামী ২ আগস্ট পর্যন্ত চলবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর এই অন্যতম বৃহৎ ক্রীড়া উৎসব।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন