ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে মানববন্ধন করেছেন ছাত্রদল ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঘোড়াঘাট থানার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসিনা পতন আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় স্থানীয় এক ছাত্রনেতা ঘোড়াঘাট থানায় মামলা (নং-০৭, জিআর-১২৯/২৪) দায়ের করেন। কিন্তু তদন্ত শেষে আদালতে জমা দেওয়া চার্জশিটে আওয়ামী লীগের পদধারী বেশ কয়েকজন নেতার নাম বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, অর্থের বিনিময়ে তদন্তে অনিয়ম করে প্রকৃত আসামিদের বাদ দেওয়া হয়েছে।
বক্তারা মামলার নিরপেক্ষ ও পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সার্কেল এএসপির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "ভুক্তভোগীরা যে বিষয়ে মানববন্ধন করেছেন, সেটি তাদের নিজস্ব বিষয়। তদন্ত কর্মকর্তা স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করে চার্জশিট দাখিল করেছেন। এখানে কোনো অবৈধ লেনদেন বা অনিয়মের সুযোগ নেই।"
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত মামলাটির পুনঃতদন্ত এবং প্রকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে