দুই বাংলার রুপালি পর্দায় সমানভাবে প্রাণবন্ত জয়া আহসান। অভিনয়ের সুনিপুণ দক্ষতায় প্রতিনিয়ত মুগ্ধ করছেন ঢালিউড ও টলিউডের দর্শকদের। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। আবারও কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানের সেই অতিপরিচিত ম্যাজিক পর্দায় ফুটে উঠেছে।
তবে সিনেমা ও অভিনয়ের আলোচনার মাঝেই নিজের এক ব্যক্তিগত এবং অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ্যে এনেছেন এই ঢালিউড অভিনেত্রী—যেটি তিনি প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই বদলে ফেলতে পারছেন না।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ওয়াল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই 'বদভ্যাসের' কথা নিজেই ফাঁস করেছেন জয়া আহসান। অভিনেত্রী জানান, তিনি ভীষণভাবে পান খেতে ভালোবাসেন। আর এই অভ্যাসের শেকড় পোঁতা রয়েছে তার একদম শৈশবে।
শৈশবের স্মৃতিচারণ করে জয়া বলেন, ‘ছোটবেলায় আমার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে আমার মুখে দিয়ে দিতেন। এইভাবেই ছোটবেলা থেকে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে।’
অভ্যাসটির গভীরতা কতটা, তা বোঝাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। আমার যখনই আমার ঠাকুমাকে মনে পড়ে তখনই আমি পান খেয়ে ফেলি। যদিও আমাকে দেখলে বোঝা যায় না যে আমি এত পান খাই। মাঝে মাঝে এও হয়েছে আমি পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গিয়েছি।’
পরিবারের চাপ সত্ত্বেও এই আসক্তি থেকে বের হতে পারছেন না জানিয়ে জয়া আরও যোগ করেন, ‘বাড়ির লোক বারবার বলে এই অভ্যেস পাল্টাতে কিন্তু আমার কিছুতেই এই অভ্যাস পাল্টায় না। তবে আমি নিজেও চাই যে এত পান না খেতে। কিন্তু এই অভ্যাস থেকে একেবারেই বেরোতে পারিনা আমি।’
উল্লেখ্য, প্রায় তিন বছর আগে মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলি পরিচালিত চর্চিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। ছবিটিতে জয়া আহসানের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হয়। দর্শকদের বিপুল আগ্রহ ও অনুরোধের প্রেক্ষিতেই ৩ বছর পর নির্মিত হয় এর দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’, যা গত ১০ জুলাই পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন