​দিল্লিতে নতুন প্রেস মিনিস্টার সাংবাদিক সাইদুর রহমান

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৮:০৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৮:২৪:৫৫ অপরাহ্ন
ইত্তেফাকের সাংবাদিক মো. সাইদুর রহমানকে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২০ জুলাই) এক প্রজ্ঞাপনে বলেছে, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করা সাইদুর রহমান বিএনপি মুখপত্র দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসাবে সাংবাদিকতা শুরু করেন। পরে কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে।

জুলাই আন্দোলনের পর পদোন্নতি পেয়ে তিনি ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান।

সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি ছিলেন।

এর আগে বিগত অন্তর্বর্তী সরকার সাংবাদিক ফয়সাল মাহমুদকে প্রেস মিনিস্টারের দায়িত্ব দিয়ে দিল্লি পাঠিয়েছিল। বিগত নির্বাচনে বিএনপির জয়ের পর ১৫ ফেব্রুয়ারি তার চুক্তি বাতিল করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :