ফিফা বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (২০ জুন) দূতাবাসের এক বার্তায় স্পেনের ঐতিহাসিক সাফল্যে দেশটির জনগণ ও ফুটবল দলকে শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, স্পেনের এই অসাধারণ অর্জন দলটির প্রতিভা, কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও চেতনার প্রমাণ। এই জয় বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য আনন্দ ও গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে।
দূতাবাস আরও জানায়, বাংলাদেশ ও স্পেনের সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। স্পেনের এই স্মরণীয় বিজয় উদযাপনের পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে দূতাবাস। পাশাপাশি স্পেনের জন্য ভবিষ্যতেও আরও সাফল্য ও গৌরবময় অর্জন কামনা করা হয়।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতলো দেশটি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে