১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৩:৫৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৩:৫৮:২২ অপরাহ্ন
জরুরি মেরামত কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় আজ (শনিবার) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৮ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজের জরুরি মেরামতের কাজ চলবে। এ কারণে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই লাইনের মাধ্যমে আশুগঞ্জ থেকে নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তবে, বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :