মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও চারুশিল্পী গোলাম মোস্তফা (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গোলাম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা তামজিদুর রহমান মুক্তি। তার বাড়ি জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে।
তামজিদুর জানান, তিনি নিজের চোখ ও দেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসপাতালে দান করে গেছেন। তার মরদেহ ঢাকা মেডিকেলে দেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে গ্রেজুয়েশন করেন। তিনি ছিলেন দেশ বরেণ্য চারুশিল্পী জয়নুল আবেদিনের ছাত্র।
মেহেরপুরের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছেন এই গুণীকে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন