রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, সিমকার্ড, মোবাইলসহ বিভিন্ন আলামত এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪১ জন, তেজগাঁও বিভাগে ৩১ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, আওয়ামী লীগের স্লোগানসংবলিত ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, ল্যাপটপ, মাইক্রোবাস এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন