দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নতুন দুই মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৭৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১২ জন রোগী।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩০৬ রোগীর মধ্যে ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৯৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং রাজশাহী বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন। এ সময় সিলেট বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যুর মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং অপরজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। দুজনেরই বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং একজন নারী, একজন পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তর মশাবাহিত এই রোগ প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে