​কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা ঢাকায় গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:৫৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:৫৯:১৭ অপরাহ্ন
কম্বোডিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের অন্যতম মূল হোতা মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকীকে (৪০) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় দায়ের করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি।

প্রাথমিক তদন্তে সিটিটিসি জানতে পেরেছে, মাহাফুজ উল্লাহ সিদ্দিকী কম্বোডিয়াভিত্তিক মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা। তিনি বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্য এবং মানব পাচার নেটওয়ার্কের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :