বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নামলেও কাটেনি দুর্ভোগ

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১১:২৮:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১১:২৮:২১ পূর্বাহ্ন
বন্যার পানি নেমে গেলেও অনেক এলাকায় এখনো কাদা, আবর্জনা ও ক্ষতিগ্রস্ত বসতঘরের চিহ্ন রয়ে গেছে। অনেক পরিবার তাদের শেষ সম্বল হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের আশঙ্কাও দেখা দিয়েছে।

এদিকে, বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বন্যাকবলিত ভরাখালীসহ জেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। 

এছাড়া, দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বান্দরবান সফরে আসার কথা রয়েছে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :