​পটিয়ায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৪৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৪৩:০১ অপরাহ্ন
পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।

​চাল বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় জঙ্গলখাইন এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সংকটে পড়েছেন। এই সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: বখতিয়ার উদ্দিন বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা জামাল উদ্দিন, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম সিকদার, বিএনপি নেতা নাজমুল হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: কায়সার ও মহিউদ্দিন সাহেদ।

​বক্তারা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে থাকার এবং এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক বন্যাদুর্গত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :