‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’

শিক্ষা বোর্ডের সামনে অবরোধে শিক্ষার্থীরা

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৪:০১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৪:০১:৫৯ অপরাহ্ন
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সামনে বিক্ষোভ করছে  আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর আড়াইটার দিকে তারা শিক্ষাবোর্ডের সামনে উপস্থিত হন। এসময় তারা নানা স্লোগানে মুখরিত করে তোলে। তবে তাদের প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ।  

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যন্য দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা । 

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক— মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়। 

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। 

এর আগে রাজধানীর সায়েন্সল্যাব, মিরপুর ও উত্তরায় সড়ক অবরোধ করে এইচএসসি শিক্ষার্থীরা। এতে পুরো রাজধানী জুড়েই তীব্র জ্যামের সৃষ্টি হয়। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :