পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলার লাচি তহসিলের মালগিন এলাকায় ভারী বৃষ্টির কারণে একটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবারের (১৩ জুলাই) এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ।
দুর্ঘটনাটি ঘটনার সময় ওই বাড়িতে একটি শিশুর জন্মদিন উদযাপনের জন্য স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়েছিলেন। এ সময় প্রবল বৃষ্টির কারণে হঠাৎ ছাদ ধসে পড়ে এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ থেকে তিনজন আহতকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
হতাহতদের চিকিৎসায় কোহাট জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য রক্তদানেরও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে ভারি বৃষ্টিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন