বন্যাজনিত বিদ্যুৎ পরিস্থিতিতে গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের জন্য একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।
তিনি হলেন সিস্টেম অপারেশন পরিদপ্তরের পরিচালক (কারিগরি) পরিতোষ সূত্রধর। মোবাইল নং: ০১৬৭৪-৭২৩০৩০। টেলিফোন: ০২-৮৯০০১২৯। ই-মেইল: brebsocl@gmail.com।
রোববার (১২ জুলাই) যুগ্মসচিব ও বাপবিবোর সদস্য (প্রশাসন) ড. নাজমুস সায়াদাত স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, বর্তমান বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার মাধ্যমে মাঠপর্যায়ে গ্রাহকসেবা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে বাপবিবো'র এই কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হলো।
অফিস আদেশে আরো বলা হয়, বিদ্যুতের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাপবিবোতে কন্ট্রোল রুম বিদ্যমান রয়েছে। উক্ত কন্ট্রোল রুম বর্তমান বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রাখবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে