মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, ওয়াশিংটন যদি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে ইরানও ওই সমঝোতা মেনে চলবে না।
সোমবার (১৩ জুলাই) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
তিনি বলেন, ইরান সবসময়ই দেশের জনগণের স্বার্থ, নিরাপত্তা ও উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনায় অংশ নিয়েছে এবং প্রতিটি সমঝোতার ক্ষেত্রে দায়িত্বশীল অবস্থান বজায় রেখেছে।
বাঘেইর ভাষ্য, কোনো চুক্তিতে পৌঁছানোর পর ইরান আন্তরিকতার সঙ্গে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই প্রথম পক্ষ হিসেবে কোনো অঙ্গীকার ভঙ্গ করেনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ বন্ধে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) অনুসরণ করবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অতীতেও যখনই অপর পক্ষ তাদের দায়বদ্ধতা পালন করেনি, তখন ইরানও নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিরত থেকেছে। ভবিষ্যতেও একই নীতি অনুসরণ করা হবে বলে তিনি জানান।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে