ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হবেন লিওনেল মেসি। ক্যারিয়ারের প্রথম দেখায় তাই নিশ্চয়ই দারুণ কিছু করার অপেক্ষায় আছেন আর্জেন্টিনা অধিনায়ক।
বিশ্বকাপের অবিশ্বাস্য ছন্দও তাকে সেই আত্মবিশ্বাসই জোগাচ্ছে। বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। ৩৯ বছর বয়সী প্লে মেকারের কাঁধে ভর করে তাই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই পথে এগিয়ে যাবে বলে বিশ্বাস ভক্ত-সমর্থকদের।
তবে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোলের মন্তব্য শুনলে আর্জেন্টাইনদের মন খারাপই হওয়ার কথা। সাবেক উইঙ্গার জানান, মেসিকে ঘুম পাড়াবে ইংল্যান্ড। নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে তিনবার বিশ্বকাপে খেলা কোল। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন গ্যারি লিনেকার, অ্যালি ম্যাককয়িস্ট ও মিকা রিচার্ডস।
মেসিকে নিয়ে কোল বলেছেন, ‘মেসিকে আমাদের ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। ১০০ ভাগ নিশ্চিত।’
কোলের মন্তব্য শুনে রিচার্ডস বলেন, ‘এখনই এমন কথা বলো না।’ তবে চেলসি ও লিভারপুলের সাবেক উইঙ্গার নিজের অবস্থানে অনড় হয়ে বলেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলবে।
আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি বেশি। আমরা তাদের হারাতে যাচ্ছি। আমার ষষ্ঠেন্দ্রিয় তা-ই বলছে।’ আগামী ১৫ জুন রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা। ম্যাচটি হবে আটলান্টায়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন