নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত চার

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৬:০৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৬:০৭:১৫ অপরাহ্ন
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত তিন চাকার যানের (মিথিলা) মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়া পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ডোমার থানা ওসি মো. হাবিবুল্লা হাবিব জানান।

তিনি বলেন, মিথিলায় করে একটি পরিবার বিয়ে বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় একই পরিবারের মা ও দুই মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :