প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন। এসময় জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে এবং পর্যটকদের ভ্রমণ থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে শুক্রবার পর্যন্ত পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য ভূমিধস, পাহাড়ি ঢল এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ৯ জুলাই জারি করা পূর্বের নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, এ সময়ের মধ্যে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে