১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৭:১৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৭:১৪:৫৩ অপরাহ্ন
 গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।  এনিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১১৭ দিনে দেশে হাম ও উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময় নতুন করে আরও ১২৮ জনের শরীরে হাম ও ৯০১ এর হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :