বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের হলরুম, মঞ্চের ব্যাকড্রপসহ কোথাও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়নি। দেশে এই প্রথম অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রীর ছবি ছাড়া কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান। এ ধরনের উপস্থাপনাকে একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশেই প্রথমবারের মত প্রধানমন্ত্রীর ছবি ছাড়া এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “একটি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে, আসুন আমরা একটি করে গাছ লাগানোর মধ্য দিয়ে প্রতিটি প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণীয় করে রাখি। একজন নবজাতকের পাশাপাশি একটি গাছও বেড়ে উঠুক। এভাবেই এগিয়ে যাক সবুজায়নের সামাজিক আন্দোলন।”
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
যেখানে সেখানে ময়লা ফেলবেন না: প্রধানমন্ত্রী
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী
তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে পরিবেশ পদক দিলেন প্রধানমন্ত্রী