​শিক্ষকদের বাড়িভাড়া বাড়িয়ে বিজ্ঞপ্তি, ১ জুলাই থেকে কার্যকর

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৬:৪৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৬:৪৫:৪২ অপরাহ্ন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া আরো সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

চলতি জুলাই মাস থেকেই তারা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

বুধবার (৮ জুলাই) মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বৃদ্ধি হয়। ১ জুলাই ২০২৬ তারিখ থেকে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :