টানা বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল। নগরের ষোলশহর-জানালিহাট সেকশনের মাঝামাঝি সুন্নিয়া মাদ্রাসা এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকেই পানির নিচে চলে যায় রেললাইন। বুধবার (৮ জুলাই) সকালে ডুবে যাওয়া রেললাইন সরেজমিনে দেখতে শমসেরপাড়া এলাকায় ছুটে আসেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, রেললাইনের কয়েক ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় ট্রেন চালানো হলে দুর্ঘটনার আশংকা রয়েছে। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
যাত্রীদের ভোগান্তির প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, টিকিটের টাকা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হবে।
এসময় দীর্ঘমেয়াদি সমাধানের ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। জানান, ভবিষ্যতে ভারী বর্ষণেও যেন লাইন আর না ডোবে, সে জন্য রেললাইন পাঁচ ফুট পর্যন্ত উঁচু করার পরিকল্পনা সরকারের রয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলে—দুই জোড়া চট্টগ্রাম থেকে, দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে।
রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন, ওই স্থানে প্রায় দুই ফুট পানির নিচে ডুবে আছে লাইন। এর জেরে বুধবার ভোরে ঢাকা থেকে ছাড়া কক্সবাজার এক্সপ্রেস মাঝপথে চট্টগ্রামে আটকে যায়, কক্সবাজার পৌঁছাতে পারেনি ট্রেনটি। বিকেল চারটায় সেটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বে বলে জানানো হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে