​ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৭১ জন

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৫:৪৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৫:৪৯:২৪ অপরাহ্ন
দেশে ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ২৭১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৫৭ জন ভর্তি হয়েছেন বলে রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে।

দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৪ ও সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২ জন ভর্তি হন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৪ জন। এই ২৪ ঘণ্টায় অবশ্য ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে দেশে ৬ হাজার ৮৭২ জন বিভিন্ন হসপাতালে ভর্তি হন। এরমধ্যে চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬ হাজার ৪০৪ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :