আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি সাফল্য যোগ করল বাংলাদেশের সিনেমা। ভিয়েতনামের চতুর্থ ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’।
এশীয় চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিচিতি পাওয়া ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এর চতুর্থ আসর শুরু হয়েছিল ২৭ জুন। আর শনিবার (৪ জুলাই) উৎসবের সমাপ্তি দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সমালোচক বিভাগে সেরা ছবির সম্মান অর্জন করে বাংলাদেশের ‘রইদ’।
পুরস্কার জয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিনি লিখেছেন, এই উৎসবে ‘রইদ’ পুরস্কার জেতায় আমি ভীষণ সম্মানিত বোধ করছি। উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা, তারা আমাদের অঞ্চলের গল্পকে বেছে নিয়েছেন এবং আমাদের ছবির ওপর আস্থা রেখেছেন। একই সঙ্গে জুরি বোর্ডকেও এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানাই।
এর আগে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় ছিল ‘রইদ’। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল ছবিটি। যদিও সেখানে কোনো পুরস্কার জিততে পারেনি।
দেশেও সিনেমাটি দর্শকদের আগ্রহ কুড়িয়েছে। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রইদ’ এখনও দেশের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি বিদেশের বিভিন্ন প্রদর্শনীতেও অংশ নিচ্ছে সিনেমাটি। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আহসাবুল ইয়ামিন রিয়াদ এবং গাজী রাকায়েত।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে